লাইপোসাকশন কী? কেন করা হয়?



লাইপোসাকশন কী?লাইপোসাকশন হচ্ছে পেটের মধ্যে চিকন একটা নল দিয়ে চর্বির স্তর ভেংগে ফেলে চর্বি টেনে বের করে নিয়ে আনা।আমাদের শরীরে বাড়তি মেদ জমে শরীরের শেইপ নষ্ট করে দেয়। অনেক ডায়েট ও ব্যায়াম করেও পেটের, মুখের নিচে গলার চর্বি কমাতে পারে না। অনেকে এই সুযোগে বিনা অপারেশনের কথা বলে আলতু ফালতু ট্রিটমেন্ট করে। এতে কিছুই হয় না। শুধু শুধু টাকা নষ্ট হয়। যদি কিছুটা কমে তবে ডায়েট ও ব্যায়ামের কারনে কমবে। খুব অল্প চর্বি দূর করতে হয়তো সফল হবেন কিন্তু মানুষ ডাক্তারের কাছে যায় যখন তার পেটে অনেক চর্বি জমে তখন। সেই ক্ষেত্রে অপারেশনই একমাত্র সমাধান। অন্য কোনো উপায়ে চর্বি অপসারন সম্ভব না। চর্বি জমা চিরস্থায়ীভাবে বন্ধ করতে হলে একমাত্র উপায় হচ্ছে লাইপো-সাকশন অপারেশন। এই সার্জারী ছোট কিন্তু সিরিয়াস অপারেশন। আপনাকে প্রথমে পেটের অংশ অবশ করে দিবে। সার্জন ছোট ছিদ্র করবে চামড়ার নিচে। একটা চিকন নল ঢুকাবে চামড়ার নিচে। সার্জন এবার নলটা দিয়ে চামড়ার নিচের চর্বি ভাংবে। পচ পচ শব্দ হবে। চুম্বকের মতো চর্বি টেনে আনবে।চর্বি ভেংগে গেলে একটা পাইপ দিয়ে টেনে চর্বি সব বের করে আনবে যতটা বের করা যায়।এই অপারেশন করলে জীবনে কখনো পেটে আর চর্বি জমতে পারে না কারন পেটের যে চর্বির স্তরে চর্বি জমার কথা সেটা নষ্ট করেদেয়া হয়। ফ্যাট সেল নষ্ট হয়ে গেলে ফ্যাট জমার জায়গা পাবে না পেটে। তখন শরীরের অন্য জায়গায় চর্বি বেশি জমে। পেটে জমতেপারে না কারন পেটে ফ্যাট সেল মরে গেছে তবে যদি অতিরিক্ত খাওয়া দাওয়া করে তবে যদি কোন ফ্যাট সেল বাকি থাকে পেটেতবে সেটা বড় হবে তবে আগের মতো কখনো হওয়া সম্ভব না কারন অধিকাংশ ফ্যাট সেলই মরে যায় এই অপারেশন করলে।

প্লিজ নিচের এড এ জাস্ট একটা ক্লিক করুন এবং আমাকে সাপোর্ট করুন, এটা আপনার জন্য একটা ক্লিক কিন্তু আমার জন্য অনেক বড় কিছু! ভালোবাসা রইল।