খাওয়ার পর কেন দাঁত ব্রাশ করবেন না?



লােকে দুটো কমন ভুল করে ।

এক, অনেকে খাওয়ার পর পরই দাঁত ব্রাশ করেন। দুই. দাঁত মেজে সঙ্গে সঙ্গে মাউথ ওয়াশ ব্যবহার করেন। দুটোই ভুল। কেন ভুল? খাবারে এসিডিক কিছু উপাদান থাকে। খাবার খেলে সে উপাদানগুলাে দাঁতে লেগে দাতের এনামেলকে নরম করে ফেলে। এনামেল হলাে দাঁতের আবরণ। খাবার খেয়ে সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করলে দাঁতের এনামেলের ক্ষতি হয়। দাঁত পাতলা হতে থাকে এবং একসময় ভেঙে যায় । খাবার খাওয়ার ৪৫ মিনিট পর দাঁত ব্রাশ করুন।

অনেকে দাঁত ব্রাশ করে সঙ্গে সঙ্গে মাউথ ওয়াশ ব্যবহার করেন; এটিও করবেন না । মাউথ ওয়াশ একটি ব্যবসা। সব টুথপেস্টে ফুরাইডের পার্টিক্যাল থাকে। এই পার্টিক্যাল গুলাে দিয়েই মাউথ ওয়াশ বানায়। তার মানে টুথপেস্টের ভেতরই মাউথ ওয়াশ থাকে। টুথপেস্টে ১৪৫০ ফুরাইড পার্টিক্যাল থাকে পার মিলিলিটার । মাউথ ওয়াশে থাকে মাত্র ২২০ পার মিলিলিটার । একে তাে পরিমাণে কম, তার উপর টুথপেস্ট দিয়ে দাঁত মেজে সঙ্গে সঙ্গে মাউথ ওয়াশ ব্যবহার করা মানে বেশি ফ্লুরাইড কম ফ্লুরাইড দিয়ে ধুয়ে ফেলা । যত বেশিক্ষণ ফরাইড দাতে থাকবে। ততবেশি দাতকে সুরক্ষা করবে । নিয়ম হলাে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার | পর শুধু থুথু ফেলা । এমনকি পানি দিয়েও কুলি না করা । যারা টুথপেস্টের টেস্ট মুখে রাখতে পছন্দ করবেন না, তারা দাঁত ব্রাশ করার বিশ মিনিট পর কুলি করে নেবেন।

—ডা. অপূর্ব চৌধুরী ( চিকিৎসক

প্লিজ নিচের এড এ জাস্ট একটা ক্লিক করুন এবং আমাকে সাপোর্ট করুন, এটা আপনার জন্য একটা ক্লিক কিন্তু আমার জন্য অনেক বড় কিছু! ভালোবাসা রইল।