যাকাত কাকে বলে? যাকাত আদায় না করার শাস্তি কি?



আভিধানিক অর্থে যাকাত বলা হয় পবিত্র করা, বৃদ্ধি পাওয়া (বস্তুত যাকাতদিলে মাল পবিত্র হয় এবং বৃদ্ধি পায়। মালের উপর যাকাতপ্রযোজ্য ঐ মালের (বর্তমান বাজারের বিক্রয় মূল্যের) চল্লিশ ভাগের এক অংশের মালিক বানিয়ে দেয়া।(আদ্দুরুল মুখতার ২:২৫৬) যার উপর যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত না দেয় তবে সে অনেক বড় গুনাহগার হবে। এমতাবস্থায় যদি সে মারা যায় তবে সে যাকাত তরককারী হিসেবে পরিগণিত হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আমীন ইয়া আরহামার রাহিমীন। যাকাত তরককারীর পরিণতি কি? যারা যাকাত আদায় করবে না তাদের সম্পর্কেকুরআন হাদীসে অনেক কঠোর শাস্তির কথা বর্ণিত হয়েছে। যেমন সূরা তাওবায় আল্লাহ তা‘আলা বলেন (তরজমা) “যারা স্বর্ণরূপা (ধনসম্পদ) জমা করে রাখে এবং আল্লাহর পথে খরচ করে না (অর্থাৎ, যাকাত দেয় না)তাদেরকে কঠোর শাস্তির সংবাদ দিন। সে দিন জাহান্নামের আগুনে তাদের সম্পদ উত্তপ্ত করা হবে এবং সে গুলোর দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে।”সেদিন বলা হবে এগুলো সেই সম্পদ যার যাকাতনা দিয়ে তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং এখন তার স্বাদ 987 আস্বাদন কর। 987 (সূরা তাওবা৩৪/৩৫)হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. হতে বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করে না কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তার গলায় সেই মালকে সাপ বানিয়ে ঝুলিয়ে দিবেন। অন্য এক হাদীসে আছেযে, সাপ তার দুই চোয়ালে দংশন করতে থাকবে এবং বলবে আমি তোমার মাল, আমি তোমার সঞ্চয়।(তিরমিযী হাঃ নং ২৪৪১, ইবনে মাজাহ হাদীস নং ১৭৮৪)

যাকাত আদায় না করার শাস্তিঃ

যারা যাকাত আদায় করবে না তাদের সম্পর্কেকুরআন হাদীসে অনেক কঠোর শাস্তির কথা বর্ণিত হয়েছে। যেমন সূরা তাওবায় আল্লাহ তা‘আলা বলেন (তরজমা) “যারা স্বর্ণরূপা (ধনসম্পদ) জমা করে রাখে এবং আল্লাহর পথে খরচ করে না (অর্থাৎ, যাকাত দেয় না)তাদেরকে কঠোর শাস্তির সংবাদ দিন। সে দিন জাহান্নামের আগুনে তাদের সম্পদ উত্তপ্ত করা হবে এবং সে গুলোর দ্বারা তাদের ললাট,পার্শ্বদেশও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে।”সেদিন বলা হবে এগুলো সেই সম্পদ যার যাকাত না দিয়ে তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং এখন তার স্বাদ আস্বাদন 987 কর। 987 (সূরা তাওবা৩৪/৩৫)হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি.হতে বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি তার মালের যাকাতআদায় করে না কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তার গলায় সেই মালকে সাপ বানিয়ে ঝুলিয়ে দিবেন। অন্য এক হাদীসে আছে যে, সাপতার দুই চোয়ালে দংশন করতে থাকবে এবং বলবে আমি তোমার মাল, আমি তোমার সঞ্চয়।(তিরমিযী হাঃ নং ২৪৪১, ইবনে মাজাহ হাদীস নং ১৭৮৪)এছাড়াও বিভিন্ন হাদীসে আরো অনেক শাস্তির কথা উল্লেখ রয়েছে।

 নিচের সোশ্যাল মিডিয়া আইকন গুলোতে ক্লিক করে শেয়ার করুন। প্লিজ এভাবে আমাদের সাপোর্ট করুন।